1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় অবৈধ মিশ্রি কারখানায় মোবাইল কোর্ট - probahonewstv
July 30, 2026, 9:40 am

বগুড়ায় অবৈধ মিশ্রি কারখানায় মোবাইল কোর্ট

সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, March 12, 2026
  • 57 Time View
বগুড়ায় অবৈধ মিশ্রি কারখানায় মোবাইল কোর্ট

মোবাইল কোর্টে মালিককে জরিমানা, কর্মচারীর কারাদণ্ড

সাজেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার

বগুড়ায় অবৈধ প্রক্রিয়ায় মিশ্রি ও বাতাসা উৎপাদনের দায়ে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে অর্থদণ্ড এবং এক কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বগুড়া সদর থানার বৃন্দাবনপাড়া এলাকায় “পূজা মিশ্রি ঘর” নামক কারখানায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অবৈধ প্রক্রিয়ায় মিশ্রি ও বাতাসা উৎপাদন করা হচ্ছিল। উৎপাদন কাজে সালফিউরিক এসিড, কাঠের রং, সালফাইটসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত মিশ্রির কৌটায় ভারতীয় মোড়ক লাগানোর প্রমাণও পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১, ৪২ ও ৪৪ ধারায় কারখানার মালিক সুমা সরকার (৩২), স্বামী কাজল সরকার, বাসিন্দা শিববাটি, বগুড়া সদরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কারখানার কর্মচারী সাগর ইসলাম (২৫), পিতা রফিকুল ইসলাম, বাসিন্দা মড়িয়া ছয়মাইল, গাবতলীকে ইয়াবা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মেহেরপুর সীমান্তে বড় অভিযান, হাজার লিটার তেল জব্দ!

Please Share This Post in Your Social Media

More News Of This Category