1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বিজিবির সহায়তা - probahonewstv
April 26, 2026, 6:51 am

আলীকদমে বিজিবির সহায়তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 44 Time View
আলীকদমে বিজিবির মানবিক সহায়তা

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলা-এ গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ব্যাটালিয়নের ইউনিট অফিসের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ১৭ জন সাধারণ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক। তাঁর তত্ত্বাবধানে অসহায় জনগণের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় মোট ১৭ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ৩৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ১৩ জনকে ২ হাজার টাকা করে, ১ জনকে ২ হাজার ৫০০ টাকা এবং ৩ জনকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত এ ধরনের সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। স্থানীয়রা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লুলাইংয়ে অস্ত্রসহ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category