1. thpshopbd@gmail.com : admin :
হ্যাঁ ভোটে সংস্কার আহ্বান - probahonewstv
April 26, 2026, 7:12 am

হ্যাঁ ভোটে সংস্কার আহ্বান

স্টাফ রিপোর্টার: মোঃ আলমগীর কবির
  • Update Time : Sunday, February 8, 2026
  • 62 Time View
হ্যাঁ ভোটে সংস্কার আহ্বান মির্জা ফখরুলের

গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান বিএনপি মহাসচিবের

স্টাফ রিপোর্টার: মোঃ আলমগীর কবির

ঠাকুরগাঁও: গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন একটাই— কে সংস্কার চায়, আর কে চায় না। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিনবাবুর হাট এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়েছে, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে সঠিক পথে নিতে হলে সংস্কার অপরিহার্য। সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে— এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব। তিনি বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কালিদহে কোব্বাত রাহেলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category