1. thpshopbd@gmail.com : admin :
রাজশাহীতে অস্ত্র উদ্ধার - probahonewstv
April 30, 2026, 9:26 am

রাজশাহীতে অস্ত্র উদ্ধার

ইলিমা আক্তার, স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, February 8, 2026
  • 77 Time View
রাজশাহীতে র‍্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

নির্বাচন ঘিরে মজুদের সন্দেহ

ইলিমা আক্তার, স্টাফ রিপোর্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলায় রাতের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি দল শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি স্থানে গোপনে মজুদ রাখা মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। র‍্যাব জানায়, স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করা হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র‍্যাব-৫ এর গোয়েন্দা কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রগুলোর উৎস, মজুদের পরিকল্পনা ও সংশ্লিষ্ট চক্র সম্পর্কে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। র‍্যাব জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে গভীর রাতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ। মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুললে অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়। ওই সময় কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন অবস্থান করছিলেন। সেখান থেকে তিনজন শ্রমিককে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটা এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু জানান, “শ্রমিক নুরুল ইসলাম আমাকে ফোন করে বিষয়টি জানালে আমি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “তিন রাবার শ্রমিক অপহৃত হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিষয়ে তিনি জানান, এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপহৃতদের উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় তামাক চাষিদের অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category