1. thpshopbd@gmail.com : admin :
ইউপিডিএফের চাঁদার উৎসে আঘাত: সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার - probahonewstv
June 14, 2026, 7:29 am

ইউপিডিএফের চাঁদার উৎসে আঘাত: সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, December 18, 2025
  • 103 Time View
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী অর্থনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বার্তা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ লক্ষীছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি মুখ এলাকা সংলগ্ন মগকাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনা সূত্র জানায়, পাহাড়ি বনাঞ্চল থেকে কেটে ঝিরিপথ ব্যবহার করে পাচারের উদ্দেশ্যে জড়ো করা মোট ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক পরিমাণ প্রায় ১ হাজার ৬০ ঘনফুট, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানকালে সেনাসদস্যরা দেখতে পান, পাহাড়ের গভীর অরণ্য থেকে কাটা কাঠগুলো ঝিরিপথে নামিয়ে খালের দিকে পাচারের প্রস্তুতি চলছিল। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই পথে অবৈধ কাঠ পরিবহন করে আসছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে জব্দকৃত কাঠ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ ইতোমধ্যে কাঠের উৎস, পাচার চক্র এবং সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সেনাবাহিনীর প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে পার্বত্য অঞ্চলে সক্রিয় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু কাঠ ব্যবসায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই পাচার কার্যক্রমের মাধ্যমে সংগৃহীত অর্থ সশস্ত্র তৎপরতা পরিচালনায় ব্যবহার হয়ে আসছিল। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ইউপিডিএফের প্রভাব ও ভয়ভীতির কারণে অনেকেই এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। নিয়মিত চাঁদা প্রদানের মাধ্যমে কাঠ পাচার নির্বিঘ্নে চলছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা দমন এবং প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধ কাঠ পাচার শুধু পরিবেশ ধ্বংসই নয়, বরং সন্ত্রাসী অর্থনীতিকে শক্তিশালী করে—এই বাস্তবতা বিবেচনায় রেখেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার ও চাঁদাভিত্তিক সন্ত্রাসী অর্থনীতির বিরুদ্ধে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। একই সঙ্গে এটি বন সংরক্ষণ ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি দৃশ্যমান অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

See also  ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category