1. thpshopbd@gmail.com : admin :
নুরপুরে রাতের আঁধারে কৃষকের জীবিকা পুড়িয়ে দিল অজ্ঞাতরা; ক্ষতি পূরণে দুশ্চিন্তায় সোলেমান মুন্সি - probahonewstv
June 14, 2026, 1:39 pm

নুরপুরে রাতের আঁধারে কৃষকের জীবিকা পুড়িয়ে দিল অজ্ঞাতরা; ক্ষতি পূরণে দুশ্চিন্তায় সোলেমান মুন্সি

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, November 27, 2025
  • 155 Time View
ফেনীর ফুলগাজীতে বর্গাচাষির কাটা ধানে দুর্বৃত্তদের আগুন—৬০ শতক জমির ধান ছাই। ক্ষতিতে দিশেহারা সোলেমান মুন্সি, দ্রুত বিচার ও ক্ষতিপূরণ দাবি স্থানীয়দের।

ফুলগাজীতে বর্গাচাষির কাটা ধানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ — ৬০ শতক জমির ধান ছাই, হতবাক এলাকাবাসী
রিপোর্টার: মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম. হাট ইউনিয়নের নুরপুর গ্রামে হৃদয়বিদারক এক ঘটনায় বর্গাচাষি সোলেমান মুন্সির কাটা ধানে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে প্রায় ৬০ শতক জমি থেকে সংগ্রহ করা ধান পুড়ে ছাই হয়ে যায়। সাধারণ একজন কৃষকের জীবিকার উপর এমন বর্বর হামলায় হতবাক স্থানীয় জনসাধারণ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

রংপুরের বাসিন্দা ৬৮ বছর বয়সী সোলেমান মুন্সি দীর্ঘদিন ধরে নুরপুর বাজারসংলগ্ন গোফরান সওদাগরের দোকানের পাশের একটি বাড়িতে ভাড়া থেকে কৃষিকাজ করে আসছেন। স্থানীয় মাওলানা আবুল কালামের জমি বর্গা নিয়ে তিনি চলতি মৌসুমে ধান আবাদ করেছিলেন।

কৃষক সোলেমান জানান, গত ২৫ নভেম্বর বিকেলে মাঠ থেকে কাটা ধান সংগ্রহ করে রাস্তার পাশে রাখেন। কিন্তু পরদিন সকালে সেখানে গিয়ে তিনি দেখেন—রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার সমস্ত কাটা ধানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে গেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,
“ধার–দেনা করে জমিতে ধান লাগিয়েছিলাম। সব পুড়ে গেল। এখন এই ক্ষতি কে পূরণ করবে? আমার ঘরে খাবার নেই, আমি কিভাবে চলবো?”

স্থানীয়রা জানান, সোলেমান মুন্সির কারও সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ নেই। অভাবী এই কৃষকের একমাত্র জীবিকা এমন নৃশংসভাবে ধ্বংস করায় এলাকাবাসী গভীর মর্মাহত হয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি এবং ঘটনার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি। স্থানীয়দের দাবি—প্রশাসন দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত এই কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম–থানচি সড়ক সংস্কার

Please Share This Post in Your Social Media

More News Of This Category