1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা - probahonewstv
September 12, 2026, 11:33 pm

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Monday, February 2, 2026
  • 114 Time View
সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি বাহার উল্লাহ বাহার, সম্পাদক সালাহ উদ্দিন

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

সোনাগাজীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সোনাগাজী মেইন রোডস্থ বিউটি ম্যানশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় সর্বসম্মতিক্রমে আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি বাহার উল্লাহ বাহার সভাপতি, দৈনিক স্টারলাইন পত্রিকার প্রতিনিধি এস.এন আবছার সহ-সভাপতি এবং বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নোমান (আমার দেশ), কোষাধ্যক্ষ মোঃ শাহিদ ফরিদ (আজকের খবর) এবং সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন রনি (ফেনীর প্রান্তর)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মিজানুর রহমান মিষ্টার (নতুন আলো প্রতিদিন), হাবিবুল ইসলাম রিয়াদ (রূপালি বাংলাদেশ), মোঃ আবু তাহের (উত্তরণ), ইকবাল হোসাইন (মর্ণিং পোস্ট) এবং ইকবাল হোসেন শাহেদ। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চায় সোনাগাজী রিপোর্টার্স ইউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, ঐক্য সুদৃঢ়করণ এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। নবনির্বাচিত সভাপতি বাহার উল্লাহ বাহার বলেন, সোনাগাজীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে আমরা কাজ করবো। সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বলেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সোনাগাজী রিপোর্টার্স ইউনিটিকে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বাসিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল আউয়াল টিপু

Please Share This Post in Your Social Media

More News Of This Category