
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার উপস্থিতিতে উদ্বোধন; যাকাত ফান্ড থেকে হিমোফিলিয়া বি আক্রান্ত শিশুকে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তা ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর-ভাদাদিয়া এলাকায় সমাজসেবামূলক সংগঠন জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশনের নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে জিতপুর তেমুহনী সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোকাররম আলী চৌধুরী সাহাদ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন। তিনি সংগঠনের প্রতিষ্ঠা, লক্ষ্য ও বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। পরে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন রোমান। এছাড়াও বক্তব্য রাখেন এলাকার সাবেক শিক্ষক মাস্টার রেজাউল করিম এবং মাস্টার আবদুল হক।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে জি.ভা. সমাজকল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়দের আস্থা অর্জন করেছে। নতুন অফিস চালু হওয়ার ফলে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, বিস্তৃত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলী আহমেদ মেম্বার, শিক্ষক আমীর উদ্দিন খসরু, স্থানীয় সমাজপতি আবদুল হালিম মিলন, আমিনুল ইসলাম আরিফ, মাস্টার বখতেয়ার, নুর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানের এক পর্যায়ে মানবিক সহায়তার অংশ হিসেবে ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে ভাদাদিয়া এলাকার হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত শিশু ওমর ফারুকের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা শিশুটির হাতে এই সহায়তার অর্থ তুলে দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করবে এবং মানবিক সহায়তার মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।