1. thpshopbd@gmail.com : admin :
সাংগ্রাই উপলক্ষে বান্দরবানের ডলুপাড়ায় পার্বত্য মন্ত্রী ও এমপির শুভেচ্ছা বিনিময়। - probahonewstv
November 2, 2026, 6:04 am

সাংগ্রাই উপলক্ষে বান্দরবানের ডলুপাড়ায় পার্বত্য মন্ত্রী ও এমপির শুভেচ্ছা বিনিময়।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 277 Time View
বান্দরবানে সাংগ্রাই উৎসব | শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রী ও এমপি

সাংগ্রাই উপলক্ষে বান্দরবানের ডলুপাড়ায় পার্বত্য মন্ত্রী ও এমপির শুভেচ্ছা বিনিময়।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উপলক্ষে বান্দরবানের ডলুপাড়ায় আনন্দঘন পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সাংগ্রাইয়ের আনন্দে অংশগ্রহণ করেন। এ সময় পানি খেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

অতিথিরা বক্তব্যে বলেন, সাংগ্রাই শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের সম্প্রীতি, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  শহীদ শরিফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে লেমুয়ায় শোকের ছায়া, ন্যায়বিচারের জোর দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category