1. thpshopbd@gmail.com : admin :
শহীদ শরিফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে লেমুয়ায় শোকের ছায়া, ন্যায়বিচারের জোর দাবি - probahonewstv
August 1, 2026, 7:51 pm

শহীদ শরিফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে লেমুয়ায় শোকের ছায়া, ন্যায়বিচারের জোর দাবি

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, December 21, 2025
  • 148 Time View
শহীদ শরিফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে ফেনীর লেমুয়ায় নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় জনগণ।

শহীদ শরিফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে লেমুয়ায় শোকের ছায়া, ন্যায়বিচারের জোর দাবি

আবু বক্কর ছিদ্দিক, ফেনী,স্টাফ রিপোর্টার

শহীদ শরিফ ওসমান বিন হাদীর করুণ ও মর্মান্তিক মৃত্যুতে ফেনীর লেমুয়া ইউনিয়নসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও বেদনা বিরাজ করছে। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ফেনী জেলা শাখার সাংবাদিক এবং Probaho News24-এর স্টাফ রিপোর্টার মো. আবু বক্কর ছিদ্দিক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। শোকবার্তায় তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করা হয় এবং শোক সইবার শক্তি পরিবারকে দান করা হয়।

মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদী শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের একজন প্রিয় ও সম্মানিত মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এ ধরনের নির্মম ও ন্যক্কারজনক ঘটনা সমাজের জন্য এক ভয়াবহ বার্তা বহন করে। তিনি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে মানবাধিকার ও জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এদিকে শহীদ শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুতে লেমুয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ শোকাহত। বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও নাগরিক সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।

See also  মাদারীপুরে জমি নিয়ে বিরোধে হয়রানির অভিযোগ: মামলার হুমকিতে আতঙ্কে এক পরিবার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category