1. thpshopbd@gmail.com : admin :
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ - probahonewstv
September 15, 2026, 8:47 pm

শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

মোঃ জুয়েল রানা (গাজীপুর) ,স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, January 8, 2026
  • 193 Time View
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ।

গাজীপুরে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র-জনতা।

মোঃ জুয়েল রানা (গাজীপুর) ,স্টাফ রিপোর্টার

গাজীপুর প্রতিনিধি জানান, বৃহস্পতিবার গাজীপুরের শফিপুর বাজার এলাকায় জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদী হত্যার বিচার চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা ছিল। এতে শফিপুর বাজার এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিচার নিশ্চিত না হওয়া জাতির জন্য লজ্জাজনক। একটি স্বাধীন দেশে দিনের পর দিন একজন শহীদের হত্যার বিচার ঝুলে থাকা মেনে নেওয়া যায় না। বক্তারা আরও বলেন, অবিলম্বে হাদী হত্যার সঙ্গে জড়িত সকল দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দোষীদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকর করার দাবি জানান তারা। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  দাগনভুঁইয়ার আলমপুরে গৃহবধূকে মারধর ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পুলিশ ও মানবাধিকার সংস্থার যৌথ তদন্ত, প্রাথমিক সত্যতার দাবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category