1. thpshopbd@gmail.com : admin :
লায়ন্স ক্লাবের নতুন পরিচালক কাজী মাহমুদুল হাসান মাহমুদ - probahonewstv
July 28, 2026, 9:49 pm

লায়ন্স ক্লাবের নতুন পরিচালক কাজী মাহমুদুল হাসান মাহমুদ

ইকবাল হাসান স্টাফ রিপোর্টার, ঢাকা
  • Update Time : Monday, November 17, 2025
  • 254 Time View
লায়ন্স ক্লাবের নতুন পরিচালক কাজী মাহমুদুল হাসান মাহমুদ—মহৎ কাজের স্বীকৃতি, ভবিষ্যতে মানবতার সেবায় আরও শক্তিশালী ভূমিকা রাখার প্রত্যাশা।

মানবতাবাদী কাজী মাহমুদুল হাসান মাহমুদ লায়ন্স ক্লাবে অধিষ্ঠিত । ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট লায়ন আক্তারুজ্জামান এমজিএফ ব্যাজ পরে দায়িত্বভার অর্পণ । মানবাধিকার সংস্থা থেকে উৎসাহ ও অভিনন্দন, সমাজসেবায় নতুন মাত্রা

ইকবাল হাসান
স্টাফ রিপোর্টার, ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সমাজসেবায় দীর্ঘ প্রতিশ্রুতি ও মানবতাবাদী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে লায়ন্স ক্লাবের পরিচালক নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান মাহমুদ
ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আক্তারুজ্জামান এমজিএফ তার কাঁধে পরিচালক ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেন।

দায়িত্ব গ্রহণের পর মাহমুদ বলেন— “মানুষের কল্যাণে নিজেকে আরও নিবেদিত রাখাই আমার লক্ষ্য। সমাজের দুর্বল ও সুবিধাহীন অংশের পাশে দাঁড়ানোই আমার কর্মধারার মূল ভিত্তি।”

মানবাধিকার সংস্থা থেকে অভিনন্দন

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানে নিয়োজিত সংস্থা থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পরিচালক ও ঢাকার আঞ্চলিক পরিচালক মানবতাবাদী মোঃ সোহেল মিয়া বলেন— “তাঁর নেতৃত্বে সমাজসেবামূলক কার্যক্রম নতুন গতিতেিএঘিয়ে যাবে ।

সমাজের প্রতিক্রিয়া

ঢাকা বিভাগের পাশাপাশি ফেনী ও চট্টগ্রামের সর্বস্তরের মানুষ নতুন পরিচালককে অভিনন্দন জানাচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠন থেকে শুভেচ্ছার বার্তা আসছে।
সামাজিক সংগঠকরা বলছেন—এই নির্বাচন লায়ন্স ক্লাবের সেবামূলক কাজকে আরও বিস্তৃত করবে এবং মানবাধিকার, শিক্ষা, দ রিদ্র ও সচেতনায় নতুন সুযোগ সৃষ্টি করবে।

লায়ন্স ক্লাব সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা

Lions Clubs International বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যেটি দৃষ্টিহীনতা নির্মূল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক কাজ করে চলেছে। 
বাংলাদেশে এই সংগঠন ১৯৫৮ সাল থেকে সক্রিয় রয়েছে এবং এখন দেশে একাধিক জেলা-উপজেলায় সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  “আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ফেনীতে সদস্য পরিচিতি ও আলোচনা সভা, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি নিশ্চিত”

Please Share This Post in Your Social Media

More News Of This Category