
মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের পক্ষ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সোনাগাজী পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রফিক ওয়াদুদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা আব্দুল আউয়াল মিন্টুকে ফুল দিয়ে বরণ করে নেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আগে বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি শুরু থেকেই আপসহীন ভূমিকা রেখে আসছে। তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা গণতান্ত্রিক আন্দোলনে ধানের শীষের প্রার্থীর পাশে রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন কমিশনার, ৯নং নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল আলম জহির এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী জান্নাতুল ফেরদৌস মিতা। নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের সম্মান রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলন আরও জোরদার করা হবে। ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের মধ্য দিয়ে সোনাগাজীতে বিএনপির সাংগঠনিক শক্তি ও গণভিত্তি আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।