
মাহফুজুর রহমান মোর্শেদ
আলীকদম, বান্দরবান প্রতিনিধি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ধানের শীষে বিএনপি প্রার্থী হিসেবে জনাব জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন প্রদানের দাবিতে পদযাত্রা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের জাবেদ রেজা গ্রুপ।
সমাবেশের সভাপতিত্ব করেন জনাব আবুল কালাম, সাবেক সভাপতি, আলীকদম ১নং সদর ইউনিয়ন বিএনপি।
বিকালে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে থেকে যাত্রা শুরু হয়ে আলীকদম বাজার প্রদক্ষিণ করে জনকল্যাণ ফার্মেসির সামনে পশ্চিম সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অতিথি ও বক্তাদের বক্তব্য : কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব জুলফিকার আলী ভুট্টো, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি , জনাব মোঃ ইউনুছ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি , জনাব মোঃ হামিদ হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি , জনাব মোঃ জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহবায়ক, আলীকদম উপজেলা বিএনপি
বক্তারা বলেন— “গত ১৭ বছর ধরে জনাব জাবেদ রেজা বান্দরবান জেলা বিএনপিকে সংগঠিতভাবে ধরে রেখেছেন। ফ্যাসিস্ট সরকারের দমন–নির্যাতন ও জেল–জুলুম সত্ত্বেও তিনি দলকে এগিয়ে নিয়েছেন।”
সাচিং প্রু জেরির মনোনয়ন নিয়ে বক্তারা বলেন— “বর্তমান মনোনীত সম্ভাব্য প্রার্থী সাচিং প্রু জেরীর বয়স ৭৬ বছর, দীর্ঘদিন অসুস্থ এবং পাহাড়ি এলাকায় জনসংযোগ পরিচালনার সক্ষমতা নেই। এ অবস্থায় বান্দরবান জেলাতে জনসেবা দেওয়া তার পক্ষে সম্ভব নয়।”
তারা দাবি করেন— “জনাব জাবেদ রেজাকে মনোনয়ন দিলে বান্দরবান জেলা বিএনপি, আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে কাজ করবে, এবং ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
বক্তাদের অভিমত— “এলাকার জনগণ জাবেদ রেজাকে ধানের শীষে নির্বাচিত করে বান্দরবানের আসনটি জননেতা তারেক রহমানকে উপহার দিতে চায়। তাই কেন্দ্রীয় বিএনপি ও তারেক রহমানের নিকট আকুল আবেদন—বান্দরবান-৩০০ আসনে জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়া হোক।”