1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 2:23 am

বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 17, 2026
  • 90 Time View
বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

অবাধ ও সুষ্ঠু গণভোট নিশ্চিত করতে সম্মিলিত সহযোগিতার আহ্বান প্রশাসনের

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের পার্বত্য জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলার জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব আবদুর রহমান। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ অন্যান্য বক্তারা গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ গণভোট আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

পুলিশ সুপার জনাব আবদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিটি ভোটারের নির্বিঘ্ন ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে ম্রো সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category