1. thpshopbd@gmail.com : admin :
বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালককে ফুলেল শুভেচ্ছা - probahonewstv
July 28, 2026, 10:26 pm

বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালককে ফুলেল শুভেচ্ছা

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, January 5, 2026
  • 127 Time View
বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজকে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালককে ফুলেল শুভেচ্ছা

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে বরিশাল সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ দিপু তালুকদার, আইন উপদেষ্টা মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাইহান ইসলাম সজীব, সদস্য মোহাম্মদ নূরে আলম ও রায়হান ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় উভয়পক্ষ একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। বরিশাল সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজ সংগঠনের সার্বিক উন্নয়ন ও সুস্থতা কামনা করেন। তিনি আরও বলেন, এই সংগঠন জনসাধারণের ন্যায়ের পথে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করবে। প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ দিপু তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজ দেশের জনগণের কল্যাণে এভাবে অব্যাহতভাবে কাজ করে যাবেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে সেনা জোন ও প্রশাসনের যৌথ অভিযান: পরিবেশ রক্ষা ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ

Please Share This Post in Your Social Media

More News Of This Category