
আবু বক্কর ছিদ্দিক | স্টাফ রিপোর্টার, ফেনী |
ফেনী-২ আসনের রাজনৈতিক অঙ্গনে বইছে হতাশার হাওয়া। দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা গাজী হাবিবুল্লাহ মানিককে উপেক্ষা করা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা, একাধিকবার নির্যাতনের শিকার হওয়া এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও মানিক ভাইয়ের অবদান যথাযথভাবে মূল্যায়িত না হওয়ায় তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন স্থানীয় নেতা প্রভাহ নিউজ২৪-কে বলেন,
“আমরা দলের সিদ্ধান্তের বাইরে যেতে চাই না। তবে অনুরোধ করছি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেন ফেনী-২ আসনের বাস্তব অবস্থা বিবেচনা করে দেখেন। মানিক ভাই দলের দুঃসময়ের সৈনিক — তার প্রতি সুবিচার হওয়া দরকার।”
আরও কয়েকজন কর্মী জানান, গাজী হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে দল সুসংগঠিত হবে এবং ভবিষ্যৎ নির্বাচনে ফেনী-২ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন।
শেষ পর্যন্ত স্থানীয় নেতাকর্মীরা প্রিয় নেতা গাজী হাবিবুল্লাহ মানিক ভাইয়ের প্রতি শুভকামনা জানিয়ে বলেন—
“তিনি আমাদের অনুপ্রেরণার প্রতীক। তাঁর মতো নেতার হাতেই ফেনী-২ আসনে বিএনপির ভবিষ্যৎ নিরাপদ।”
তারা মানিক ভাইয়ের রাজনৈতিক অগ্রযাত্রা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।