1. thpshopbd@gmail.com : admin :
ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ - probahonewstv
May 2, 2026, 10:20 pm

ফেনী-নোয়াখালী মহাসড়কে দাগনভূঞায় বালুবাহী গাড়ি দিয়ে সড়ক অবরোধ, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Friday, November 28, 2025
  • 165 Time View
সড়ক অবরোধে স্থবির দাগনভূঞা…! ফেনী-নোয়াখালী মহাসড়কে বালুবাহী গাড়ি দাঁড় করিয়ে বিশৃঙ্খলা, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

সড়ক অবরোধে স্থবির দাগনভূঞা…! ফেনী-নোয়াখালী মহাসড়কে বালুবাহী গাড়ি দাঁড় করিয়ে বিশৃঙ্খলা, মিন্টুর গাড়িবহরে হামলার অভিযোগ

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

দাগনভূঞা পৌরশহর অংশে ফেনী-নোয়াখালী মহাসড়কে বালুবাহী গাড়ি দাঁড় করিয়ে সড়ক অবরোধ করেছেন কারাবন্দী কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীরা। হঠাৎ করা এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট ও সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

অবরোধের ফলে আটকা পড়েন ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের ভাইস–চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং তার গাড়িবহর। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টুর গাড়িবহর অবরোধস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার গাড়িবহরে হামলা হয়েছে—এমন অভিযোগ পাওয়া গেছে।

এক পর্যায়ে খবর পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। তবে হামলায় কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অবরোধ করা হয়েছে। তবে অবরোধকারীরা দাবি করেছেন—কারাবন্দী কাজী ফটিকের মুক্তির দাবিতেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।এদিকে মহাসড়কে আটকে পড়া শত শত যাত্রী ও পরিবহন শ্রমিক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানিকগঞ্জে শ্রমিক দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category