1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে মহিপাল ফ্লাইওভারের নিচে ফের হকারদের দখল যানজটে বিপর্যস্ত নগরজীবন — প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ - probahonewstv
April 26, 2026, 8:16 am

ফেনীতে মহিপাল ফ্লাইওভারের নিচে ফের হকারদের দখল যানজটে বিপর্যস্ত নগরজীবন — প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, November 30, 2025
  • 156 Time View
মহিপাল ফ্লাইওভারের নিচে ফের হকারদের দখল — ফেনীবাসীর জীবনে নেমেছে ভোগান্তির কালো ছায়া। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি।

দখলমুক্তকরণে প্রশাসনের নিষ্ক্রিয়তা; শক্তিশালী সিন্ডিকেটের প্রভাব ও নিরাপত্তাহীনতায় বাড়ছে জনভোগান্তি

মোহাম্মদ হানিফ
সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী শহরের মহিপাল ফ্লাইওভার এলাকা আবারও হকারদের দখলে চলে গেছে। ফুটপাত ও সড়কের দুই পাশ দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট; ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। প্রতিনিয়ত বাড়ছে পথচারী ও যাত্রীদের নিরাপত্তঝুঁকি। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা জোনের আঞ্চলিক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হকারদের দখলদারিত্ব চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং একটি প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিত অর্থ আদায় করে হকার বসাতে সহায়তা করছে, যার কারণে উচ্ছেদ অভিযানও স্থায়ী ফল দিতে পারছে না।

ফুটপাত দখল করে রাখায় পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, ফলে গাড়ি-মানুষের সংঘর্ষের ঝুঁকি বেড়েছে। স্থানীয়রা জানান, যানজটের পাশাপাশি বেড়েছে পকেটমারি, ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ।

মহিপাল ফ্লাইওভার শহরের সবচেয়ে ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র হওয়ায় এ এলাকায় সামান্য বিশৃঙ্খলাও বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করে। মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বলেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সঠিক সমাধান নয়, তবে ব্যস্ত সড়কের ওপর ও ফ্লাইওভারের নিচে দোকান বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রশাসন, পৌরসভা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

নগরবাসীর প্রত্যাশা—মহিপাল ফ্লাইওভার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে নির্বিঘ্ন চলাচল ও নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত হয়।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী–২ আসনে রিভিউ দাবি: গাজী হাবিবুল্লাহ মানিককে চান ৪০% নেতা–কর্মী

Please Share This Post in Your Social Media

More News Of This Category