1. thpshopbd@gmail.com : admin :
পীরগঞ্জে মোটরসাইকেল চোর আটক - probahonewstv
August 1, 2026, 4:15 am

পীরগঞ্জে মোটরসাইকেল চোর আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, March 5, 2026
  • 378 Time View
পীরগঞ্জে মোটরসাইকেল চুরির সময় ধরা

রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেল চুরির সময় স্থানীয়দের হাতে ধরা এক ব্যক্তি, পরে পুলিশ হেফাজতে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগঞ্জ উপজেলা এলাকায় মোটরসাইকেল চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে উপজেলার প্রোপার এলাকায় অবস্থিত হাজি বয়েন উদ্দিনের প্রতিষ্ঠানের সংলগ্ন স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করছিলেন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে স্থানীয়দের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তির শরীরের গেটআপ দেখে অনেকের কাছে প্রথমে মনে হয়েছে তিনি হয়তো কোনো বাহিনীর সদস্য। তবে অনেক সময় অপরাধীরা বিভিন্ন ধরনের পোশাক বা ছদ্মবেশ ব্যবহার করে এমন কর্মকাণ্ড করে থাকে বলেও স্থানীয়রা ধারণা করছেন। বর্তমানে ওই ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামায় যৌথ অভিযানে অবৈধ সেগুন কাঠসহ রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category