1. thpshopbd@gmail.com : admin :
পাহাড় রক্ষায় কঠোর অভিযান: আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ৬ লাখ টাকা জরিমানা - probahonewstv
September 16, 2026, 6:24 am

পাহাড় রক্ষায় কঠোর অভিযান: আলীকদমে অবৈধ পাহাড় কাটায় ৬ লাখ টাকা জরিমানা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 14, 2025
  • 183 Time View
আলীকদমে পাহাড় রক্ষায় কঠোর প্রশাসন। সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ পাহাড় কাটায় ৬ লাখ টাকা জরিমানা।

সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে স্ক্যাভেটর ও ট্রাক জব্দ, অভিযুক্তদের অর্থদণ্ড

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ , বান্দরবান

পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আলীকদম সেনা জোন। এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের পাহাড়তলী পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম সেনা জোন সদর থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাহাড়তলী পাড়া এলাকায় ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানকালে স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারায় দুইজন ব্যক্তিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া মাটি বোঝাই তিনটি ছোট ট্রাক ও একটি স্ক্যাভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযুক্ত ব্যক্তি ও জব্দকৃত যানবাহনগুলো আলীকদম থানা পুলিশের সহায়তায় থানার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে যানবাহনগুলো অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আলীকদম সেনা জোন সূত্র জানায়, পাহাড়ের পরিবেশ, নিরাপত্তা ও শান্তি রক্ষায় পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সেদিন গিয়েছিলাম এক জানাযার নামাযে

Please Share This Post in Your Social Media

More News Of This Category