
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
চালকের চোখে পোকা ঢোকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা—চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল যাত্রীর। বান্দরবানের আলীকদম উপজেলায় ১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫০ মিনিট,এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাংতুব মুরং (৭০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজ (১নং ভিউ পয়েন্ট) এলাকায় কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদমের দিকে আসছিল। পথিমধ্যে চালকের চোখে হঠাৎ করে একটি পোকা ঢুকে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে মোটরসাইকেলটি সড়কের পাশে পাহাড়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাংতুব মুরং মারা যান। আহত দুইজনের চিকিৎসা চলমান রয়েছে। ঘটনার পর আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছেন।
নিহত:লাংতুব মুরং (৭০)
লাইল্যাপাড়া, রুপসীপাড়া ইউনিয়ন, লামা, বান্দরবান
আহত:. রিংরাউ মুরং (২০) – মোটরসাইকেল চালক
কুরুকপাতা ইউনিয়ন, আলীকদম
. লংপং মুরং (৩৫) – আরোহী রুপসীপাড়া ইউনিয়ন, লামা।
ঘটনার সংবাদ পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছেন।