1. thpshopbd@gmail.com : admin :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন - probahonewstv
May 4, 2026, 12:31 am

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কঠোর অবস্থানে প্রশাসন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Sunday, January 11, 2026
  • 119 Time View
ফেনীর সোনাগাজীতে ফেসবুকে আগাম নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে জামায়াতে ইসলামীর এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেসবুকে আগাম নির্বাচনী প্রচারণা: সোনাগাজিতে জামায়াতের আমিরকে ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফেসবুকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতের আমিরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জামায়াত নেতা নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্ধারিত প্রচারণার সময় শুরু হওয়ার আগেই একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো ধরনের প্রচারণা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ নো রিগ্যান চাকমা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ভোলায় জমি দখল নিয়ে বিরোধে বড় বোনকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

Please Share This Post in Your Social Media

More News Of This Category