1. thpshopbd@gmail.com : admin :
নতুনদের ভিড়ে ত্যাগী প্রবীণ নেতা শফিকুল ইসলাম খসরুর উত্থান - probahonewstv
June 14, 2026, 12:56 am

নতুনদের ভিড়ে ত্যাগী প্রবীণ নেতা শফিকুল ইসলাম খসরুর উত্থান

মোঃ মাহাবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 418 Time View
নতুনদের ভিড়ে প্রবীণ নেতার ঝলকানি: শফিকুল ইসলাম খসরু

নতুনদের ভিড়ে ত্যাগী প্রবীণ নেতা শফিকুল ইসলাম খসরুর উত্থান

মোঃ মাহাবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ

ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সবসময়ই একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত। দলের সংকটময় সময়গুলোতে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। তাদের মধ্যেই একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা মোঃ শফিকুল ইসলাম খান খসরু— যিনি ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় ছিলেন এবং আজও সংগঠনের প্রতি তাঁর আনুগত্য অটুট।

রাজপথের এক অভিজ্ঞ সৈনিক :  ১৯৯০-এর দশকে পুলিশের নির্যাতনের শিকার হলেও পিছিয়ে যাননি শফিকুল ইসলাম খসরু।
 বিএনপির বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছেন ফুলবাড়িয়া রাজনীতির এক পরিচিত নাম। তাঁর রাজনৈতিক দায়িত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
  • সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক

  • সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক

  • সাবেক উপজেলা বিএনপির সম্মানিত সদস্য

  • বর্তমান ৭ নং বাক্তা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক

আহ্বায়ক পদে প্রবীণ নেতার সম্ভাবনা

বর্তমানে তিনি বাক্তা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, ত্যাগ ও দলীয় আনুগত্যের কারণে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন,
এই প্রবীণ নেতা আহ্বায়ক পদে আসীন হলে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।

এলাকাবাসীর ভাষায়—
“খসরু ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা এখন বিরল। তাঁকেই আমরা আহ্বায়ক হিসেবে দেখতে চাই।”

See also  হাসানের মোড়ে ইটভাটা সংকট

Please Share This Post in Your Social Media

More News Of This Category