
মোঃ মাহাবুবুল আলম, বিভাগীয় ব্যুরো চীফ, ময়মনসিংহ
ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সবসময়ই একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত। দলের সংকটময় সময়গুলোতে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। তাদের মধ্যেই একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা মোঃ শফিকুল ইসলাম খান খসরু— যিনি ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় ছিলেন এবং আজও সংগঠনের প্রতি তাঁর আনুগত্য অটুট।
রাজপথের এক অভিজ্ঞ সৈনিক : ১৯৯০-এর দশকে পুলিশের নির্যাতনের শিকার হলেও পিছিয়ে যাননি শফিকুল ইসলাম খসরু। বিএনপির বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছেন ফুলবাড়িয়া রাজনীতির এক পরিচিত নাম। তাঁর রাজনৈতিক দায়িত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য—
সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক
সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
সাবেক উপজেলা বিএনপির সম্মানিত সদস্য
বর্তমান ৭ নং বাক্তা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক
বর্তমানে তিনি বাক্তা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, ত্যাগ ও দলীয় আনুগত্যের কারণে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন,
এই প্রবীণ নেতা আহ্বায়ক পদে আসীন হলে সংগঠন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে।
এলাকাবাসীর ভাষায়—
“খসরু ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা এখন বিরল। তাঁকেই আমরা আহ্বায়ক হিসেবে দেখতে চাই।”
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”