1. thpshopbd@gmail.com : admin :
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিকল্প রফিকুল আলম মজনু — ফেনীবাসীর প্রত্যাশা - probahonewstv
September 15, 2026, 2:57 am

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিকল্প রফিকুল আলম মজনু — ফেনীবাসীর প্রত্যাশা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 420 Time View
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিকল্প রফিকুল আলম মজনু — ফেনীবাসীর প্রত্যাশা

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচন না করেন, বিকল্প রফিকুল আলম মজনু — ফেনীবাসীর প্রত্যাশা

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার

ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনের জনগণ বলছেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন, তবে তাঁর যোগ্য বিকল্প হিসেবে রফিকুল আলম মজনুকেই আমরা চাই।”
এই দাবি ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 বেগম খালেদা জিয়ার আসন, ঐতিহ্য ও প্রত্যাশা

এই আসন থেকেই বারবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
ফেনী-১ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত।

স্থানীয় নেতাকর্মীরা বলেন,

“বেগম খালেদা জিয়া এই আসনে জনগণের হৃদয়ের স্পন্দন। কিন্তু যদি তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন না করেন, তাহলে তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে রফিকুল আলম মজনুই উপযুক্ত ব্যক্তি।”

 রফিকুল আলম মজনুর নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু দলের দুর্দিনে মাঠে ছিলেন বলেই নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
বন্যা, দুর্যোগ ও রাজনৈতিক সঙ্কটে তিনি সবসময় ফেনীবাসীর পাশে থেকেছেন বলে জানান স্থানীয়রা।

একজন তৃণমূল নেতা বলেন,

“রফিকুল আলম মজনু ভাই আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনি তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, সংগঠনকে নতুন প্রাণ দিয়েছেন।”

দলীয় সূত্রে জানা গেছে, আগামীর রাজনীতিতে তৃণমূলের মতামত ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে।

 রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রফিকুল আলম মজনুর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ফেনী-১ আসনে বিএনপির জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
তাঁর বিকল্প এখনো তৃণমূলে দেখা যাচ্ছে না।

See also  ফেনীতে মাদকসেবী দণ্ডিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category