1. thpshopbd@gmail.com : admin :
কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাংলাদেশ–সৌদি রুটে ভোগান্তি - probahonewstv
April 25, 2026, 11:21 pm

কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, বাংলাদেশ–সৌদি রুটে ভোগান্তি

মোহাম্মদ ছানাউল্লাহ ( এভিয়েশন করেসপন্ডেন্ট )
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 100 Time View
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়ের প্রভাব পড়েছে বাংলাদেশ–সৌদি রুটে।

রিয়াদে অপারেশনাল জটিলতায় একাধিক ফ্লাইট বিলম্ব ও বাতিল, বোর্ডিং সাময়িক স্থগিত

মোহাম্মদ ছানাউল্লাহ ( এভিয়েশন করেসপন্ডেন্ট )

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান ফ্লাইট বিপর্যয়ের কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইটের সূচিতে।বিমানবন্দর সূত্র জানায়, অপারেশনাল স্বাভাবিকতা ব্যাহত হওয়ায় ঢাকা থেকে নির্ধারিত সময়ে রিয়াদগামী কয়েকটি ফ্লাইট ছাড়তে পারেনি। ফলে যাত্রী বোর্ডিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো নতুন করে ফ্লাইট সিডিউল ঘোষণা করেনি। বিপর্যয়ের কারণ সম্পর্কে রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট ডাইভার্ট হয়ে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। একই সঙ্গে বিমানবন্দরের ফুয়েলিং সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় গত দুই দিন ধরে ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন, বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—উভয় ধরনের ফ্লাইটই ব্যাহত হচ্ছে।

এদিকে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া (Saudia) জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অস্থায়ী কারিগরি সমস্যার কারণে তাদের একাধিক আগমন ও বহির্গমন ফ্লাইট বিলম্বিত ও বাতিল করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য রিবুকিং বা ভ্রমণ পরিকল্পনা পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত ফি মওকুফ করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাংলাদেশি যাত্রীদের প্রতি পরামর্শ দিয়ে প্রবাহ এভিয়েশন নিউজ জানায়, রিয়াদগামী যাত্রীরা বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য নিশ্চিত করুন। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদেরও নিয়মিত এয়ারলাইন্সের মাধ্যমে আপডেট নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ফ্লাইট চলাচল পূর্বের মতো শুরু হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক মিলনমেলা, আলোচনা সভা ও র‍্যাফেল ড্র ২০২৬ অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category