1. thpshopbd@gmail.com : admin :
এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি - probahonewstv
September 14, 2026, 4:50 pm

এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যকে গণপিটুনি

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 167 Time View
ধুনটে চেকপোস্ট বসিয়ে এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্য গণপিটুনির শিকার। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

ধনটে সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগ
ঘটনার পর এলাকায় উত্তেজনা, আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি

মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে ধুনট–শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল খালেক ধুনট থানায় কর্মরত বলে জানা গেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। ওই চেকপোস্টে পুলিশ সদস্য আব্দুল খালেক ও আব্দুল হামিদ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছিল।

তল্লাশি চলাকালে একটি মোটরসাইকেল চালক হেলমেট না পরায় টিএসআই আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে মামলা দেন। একই সময় আরেকটি মোটরসাইকেল থামিয়ে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশ সদস্য আব্দুল খালেকের বিরুদ্ধে। ঘুষ লেনদেনের বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ঘটনাস্থলেই অভিযুক্ত পুলিশ সদস্যকে ঘিরে ধরে। একপর্যায়ে উত্তেজিত জনতা আব্দুল খালেককে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলার পর্দা উঠছে আজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category