1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য ও পাচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা - probahonewstv
September 9, 2026, 7:47 am

আলীকদমে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য ও পাচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, September 9, 2026
  • 7 Time View
আলীকদমে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য ও পাচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা

আলীকদমে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য ও পাচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যপ্রাণীর অবৈধ শিকার, বাণিজ্য ও পাচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সিসিএ’র পরিচালক শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তপন বাবু, বিট কর্মকর্তা, আলীকদম বন বিভাগ; মো. সোহাগ, পরিচালক, ৫৭ বিজিবি আলীকদম ব্যাটালিয়ন; জেন্টল চাকমা, ম্যানেজার, সিসিএ আলীকদম; কামলাই ম্রো, স্থানীয় প্রতিনিধি, কুরুকপাতা; আবু সামা, প্রধান শিক্ষক, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বন্যপ্রাণী অবৈধভাবে শিকার, ক্রয়-বিক্রয়, বাণিজ্য ও পাচারের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের ভূমিকা এবং সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বন্যপ্রাণী প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধ শিকার ও পাচারের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই বন্যপ্রাণী রক্ষায় স্থানীয় জনগণ, ব্যবসায়ী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সভা থেকে বন্যপ্রাণী শিকার ও পাচার থেকে বিরত থাকার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সচেতন করার এবং জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

See also  বগুড়ায় সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category