1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব নির্বাচিত সাংবাদিক এম. আর. শাওন তালুকদার - probahonewstv
July 30, 2026, 9:39 am

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব নির্বাচিত সাংবাদিক এম. আর. শাওন তালুকদার

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 245 Time View
মানবতার ফেরিওয়ালা তরুণ সাংবাদিক এম. আর. শাওন তালুকদার নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব হিসেবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব নির্বাচিত হলেন সাংবাদিক এম. আর. শাওন তালুকদার

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা মোঃ এম. আর. শাওন তালুকদার। এ পদে তার নির্বাচিত হওয়াকে শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, বরং মানবাধিকার ও জনসেবায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

মানবতার পথে এক নিবেদিত সাংবাদিক :  সাংবাদিকতার পাশাপাশি শাওন তালুকদার সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক অসংগতি দূরীকরণ এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ে তিনি সর্বদা সোচ্চার। তার নেতৃত্ব ও উদ্যোগে বহু অসহায় মানুষ সহায়তা ও পুনর্বাসনের সুযোগ পেয়েছেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ :  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দায়িত্ব পাওয়ার পর এম. আর. শাওন তালুকদার বলেন— “মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং
 সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করাই হবে আমার অঙ্গীকার।” ব্যক্তিগত জীবনেও তিনি একজন মানবিক, সদালাপী ও সেবাপরায়ণ মানুষ হিসেবে পরিচিত।
বিভিন্ন মহলের শুভেচ্ছা :  তার এই আন্তর্জাতিক দায়িত্বপ্রাপ্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সহকর্মী ও সাধারণ মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
See also  পূর্ব লক্ষীকোলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল আজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category