1. thpshopbd@gmail.com : admin :
সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড - probahonewstv
September 14, 2026, 5:25 am

সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম - জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, September 14, 2026
  • 5 Time View
সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড

সাটুরিয়ায় মাদকসেবনের অভিযোগে শাহআলমের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

জাহাঙ্গীর আলম –জেলা প্রতিনিধি , মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযানে শাহআলম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় মাদকসেবনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহআলমকে আটক করা হয়। তিনি জান্না উত্তরপাড়া এলাকার তরফ আলীর ছেলে।

পরে আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদকাসক্তি থেকে সমাজকে মুক্ত রাখতে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে এলাকায় মাদকসেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও বাড়বে।

See also  তারাগঞ্জে অবৈধ পেট্রোল মজুদে জরিমানা, ১২০ লিটার জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category