1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরে শিশুর লাশ উদ্ধার - probahonewstv
July 29, 2026, 6:30 pm

মির্জাপুরে শিশুর লাশ উদ্ধার

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • Update Time : Saturday, February 14, 2026
  • 99 Time View
মির্জাপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হাফিজা নামে ৭ বছরের এক মাদ্রাসাপড়ুয়া প্রথম শ্রেণির শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কদিম দেওয়াটা এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। নিখোঁজের পর একটি মোবাইল নম্বর থেকে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা সোহেল মিয়া অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি শিশু অপহরণ মামলা দায়ের করেন। মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে একজনকে আটক করে পুলিশ।

লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশকে ঘেরাও করে রাখে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনীর লেমুয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী মোহাম্মদ বাকের আহমেদের অকাল মৃত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category