1. thpshopbd@gmail.com : admin :
বন্ধুর বন্ধনের ইফতার - probahonewstv
August 4, 2026, 9:41 am

বন্ধুর বন্ধনের ইফতার

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, February 28, 2026
  • 109 Time View
ফেনীতে বন্ধুর বন্ধনের দোয়া ও ইফতার মাহফিল

ফেনীতে দোয়া মাহফিলে বিশিষ্টজন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্ধুর বন্ধন বাংলাদেশ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ফেনীকিং অব ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতি, শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন। কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দীন খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সংগঠক জালাল উদ্দীন বাবলু। এছাড়া বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক ও যাকাত উপ-কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ফটিক এবং ফেনী সদর কমিটির সভাপতি ও ফেনী সরকারি কলেজ-এর বাংলা বিভাগের প্রধান কাজী রেজাউল হক। আলোচনায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বন্ধুর বন্ধন বাংলাদেশ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ফেনী জহিরিয়া মসজিদর খতিব মুফতি ইলিয়াস বিন নাজিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক শেখ ফেরদৌস আনোয়ার মজনু, মো. সেফায়েত উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া পারভেজসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ। দোয়া ও ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয়, যেখানে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

See also  সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: আলীকদমে বৌদ্ধ সম্প্রদায়ের পাশে মানবিক সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category