1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর ট্রাংক রোডে স্বেচ্ছাসেবক দল–ওলামা দলের সংঘর্ষ, কুপিয়ে জখম নেতা - probahonewstv
May 1, 2026, 2:03 pm

ফেনীর ট্রাংক রোডে স্বেচ্ছাসেবক দল–ওলামা দলের সংঘর্ষ, কুপিয়ে জখম নেতা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, December 15, 2025
  • 162 Time View
ফেনীর ট্রাংক রোডে স্বেচ্ছাসেবক দল–ওলামা দলের সংঘর্ষ, কুপিয়ে জখম নেতা

সন্ত্রাসী হামলায় রক্তাক্ত রাজপথ, জনতার হাতে আটক হামলাকারী

মোহাম্মদ হানিফ,সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী শহরের ব্যস্ততম ট্রাংক রোডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ রনি গুরুতর আহত হয়েছেন। রবিবার (দুপুর) ফেনী শহরের নবী হোটেলের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহমেদ রনিকে মারাত্মকভাবে জখম করা হয়। মুহূর্তের মধ্যেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহত রনিকে তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সর্বশেষ খবরে জানা গেছে, তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী জাফর সাবেক আওয়ামী লীগ নেতা হলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী ওলামা দলের একজন নেতা হিসেবে পরিচিত। হঠাৎ করে তিনি ধারালো অস্ত্র (চুরি) দিয়ে আহমেদ রনির ওপর হামলা চালান। ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে হামলাকারী জাফরকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, রনির শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগেও উভয়ের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার পরপরই ট্রাংক রোড এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃত জাফরকে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফেনী সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

See also  মির্জাপুরে অবৈধ গ্যাস উচ্ছেদ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category