1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonewstv
July 29, 2026, 6:50 am

ফেনীতে পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, December 25, 2025
  • 169 Time View
ফেনীতে পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Postal Vote BD App–এ রেজিস্ট্রেশন ও ভোট প্রদানের পদ্ধতি তুলে ধরলেন জেলা প্রশাসক

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীতে পোস্টাল ব্যালটে ভোট প্রদান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনীর সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক পোস্টাল ব্যালট ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি Postal Vote BD App–এর মাধ্যমে রেজিস্ট্রেশনের পদ্ধতি এবং পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ধাপসমূহ বিস্তারিতভাবে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভোটাধিকার প্রয়োগকে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করেছে। সরকারি দায়িত্ব পালনের কারণে যারা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না, তাদের জন্য এই ব্যবস্থা বিশেষভাবে সহায়ক। তিনি আরও জানান, নির্বাচন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করতে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও নির্বিঘ্নে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

সভায় জেলা প্রশাসক জেলার সকল দপ্তরপ্রধানদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন ও ভোট প্রদানের বিষয়ে উদ্বুদ্ধ করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দপ্তরপ্রধানগণ পোস্টাল ব্যালট পদ্ধতি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। তারা এ উদ্যোগকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্টদের মতে, এ মতবিনিময় সভা পোস্টাল ব্যালটে ভোট প্রদানের বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানবপাচার মামলায় বিশেষ অভিযানে আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category