1. thpshopbd@gmail.com : admin :
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে, বেড়েছে শীতের তীব্রতা - probahonewstv
September 19, 2026, 5:23 am

দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে, বেড়েছে শীতের তীব্রতা

মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 179 Time View
দিনাজপুরে তাপমাত্রা নেমেছে ১১.৬ ডিগ্রিতে। কনকনে ঠাণ্ডা ও কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত অসুস্থতার ঝুঁকি

মোঃ আমজাদ হোসেন,জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে সকালবেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভোর থেকেই তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। শীতের কারণে কাজে যেতে দেরি হচ্ছে দিনমজুরদের, যার প্রভাব পড়ছে দৈনন্দিন আয়-রোজগারে।চিকিৎসকরা জানিয়েছেন, শিশু ও বয়স্কদের শীতজনিত অসুস্থতার ঝুঁকি বেড়েছে। এ সময় সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে। প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পাশাপাশি শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফুলগাজীর জামুড়া গ্রামে 1971 সালের গণহত্যাস্থল পরিদর্শনে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক

Please Share This Post in Your Social Media

More News Of This Category