1. thpshopbd@gmail.com : admin :
তারেক রহমানের ত্রাণ তহবিলের উপহার বন্যার্ত মানুষের হাতে: এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায় আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের শুভ সূচনা - probahonewstv
August 5, 2026, 2:09 pm

তারেক রহমানের ত্রাণ তহবিলের উপহার বন্যার্ত মানুষের হাতে: এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায় আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের শুভ সূচনা

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 48 Time View

তারেক রহমানের ত্রাণ তহবিলের উপহার বন্যার্ত মানুষের হাতে: এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্দেশনায় আলীকদমের নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণের শুভ সূচনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ত্রাণ তহবিলের উপহার হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপির নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে রবিবার (১২ জুলাই ২০২৬) আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বন্যায় প্লাবিত বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

প্রথম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ত্রাণ বিতরণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্ত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম, আলীকদম সেনা জোনের প্রতিনিধি,

বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনসার আহাম্মদ, বিএনপি নেতা মংক্যানু মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, সমন্বিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।

See also  হাছেনের মোড়ে “জুলহাস টেলিকম এন্ড ভেরাইটিজ স্টোর”: আধুনিক সেবায় গ্রাহকের আস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category