1. thpshopbd@gmail.com : admin :
কেরানীগঞ্জে পণ্য ও খাদ্য মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ - probahonewstv
June 14, 2026, 6:31 pm

কেরানীগঞ্জে পণ্য ও খাদ্য মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ

মোঃ রাশিদুল ইসলাম,কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, January 1, 2026
  • 250 Time View
কেরানীগঞ্জের বসিলা ব্রিজ সংলগ্ন সাপ্তাহিক মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ।

কেরানীগঞ্জে পণ্য ও খাদ্য মেলায় জমে উঠেছে উৎসবের আমেজ

নানান পণ্য ও খাবারের ভিড়, ক্রেতা-বিক্রেতা খুশিতে মেতেছেন

তাং ০১/০১/২০২৬ ইং

মোঃ রাশিদুল ইসলাম,কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি

কেরানীগঞ্জের শহীদ বুদ্ধিজীবি সেতু সংলগ্ন বসিলা ব্রিজ এলাকায় নানান ধরনের পণ্য নিয়ে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সাপ্তাহিক মেলা এখন ক্রেতা-বিক্রেতাদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেলা পরিচালনা করছেন স্থানীয় উদ্যোক্তারা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য সার্বিক সহযোগিতা করছেন কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। মেলা প্রতি বৃহস্পতিবার বিকাল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। এ সময় দেশী-বিদেশী শীতের পোশাক, হুডি, জ্যাকেট, শাল, শার্ট, প্যান্ট, পান্জাবী, থ্রী-পিস, চুড়ি, মালা, হাতঘড়ি, বিছানার চাদর, জানালা-দরজার পর্দা, মোজা, লুঙ্গি, শিশুদের খেলনা, রান্না-বান্নার কিচেন সামগ্রীসহ মিষ্টি ও বাহারি খাবার সবই মেলায় পাওয়া যায়।

মেলার দুই-তৃতীয়াংশ ক্রেতা নারী, বাকি অল্পসংখ্যক পুরুষ। বিক্রেতাদের মধ্যে বেশিরভাগ স্থানীয়রা, যারা বেকারত্ব এড়িয়ে সাপ্তাহিক মেলায় অংশ নিয়ে অর্থ উপার্জন করছেন। কেউ কেউ ভিন্ন পেশার হলেও মেলায় অংশগ্রহণ করে অতিরিক্ত সময় নষ্ট না করে স্বল্প সময়ে উপার্জন করেন। কেরানীগঞ্জে মোট ১২টি ইউনিয়ন রয়েছে এবং সপ্তাহের বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ইউনিয়নে এ ধরনের মেলার আয়োজন চলে। স্থানীয়ভাবে আয়োজিত হওয়ায় মেলায় প্রবেশে কোনো মূল্য নেই এবং যে কোনো বয়সী মানুষ নিরাপদে কেনাকাটায় অংশ নিতে পারেন।

বসিলা ব্রিজ সংলগ্ন নান্নু মিয়া বেপারী মডেল টাউন, চরওয়াশপুর এলাকা মেলার জন্য বিশেষভাবে পরিচিত। মেলা আশেপাশের অঞ্চলের মানুষের জন্য সহজে পৌঁছানোর সুযোগ নিশ্চিত করছে। নদীর ওপারের মোহাম্মদপুর ও ওয়েস্ট ধানমন্ডি, সাভার ভাকুর্তা, শ্যামলা, আটি বাজার, ঘাটারচর, আর্শিনগর, ঝাউচর, ভাঙাবাড়ি এলাকা থেকে ক্রেতাদের আগমন লক্ষ্য করা যায়। স্থানীয় ক্রেতা ও বিক্রেতারা এই মেলার আয়োজনকে হাতের কাছাকাছি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।

See also  সিরাজগন্জের এনায়েতপুরে মোটরসাইকেল চুরি( সিরাজগঞ্জ - ল-১২-১৯৩০ )

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category