1. thpshopbd@gmail.com : admin :
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল - probahonewstv
September 18, 2026, 4:49 pm

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, December 7, 2025
  • 154 Time View
ফেনীতে ১৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

১৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে জেলা যুবদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ

  মোহাম্মদ হানিফ, (চট্টগ্রাম বিভাগ)

 আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ফেনী শহরের ১৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বারাত। তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক এবং তার সুস্থতা দেশবাসীর প্রত্যাশা। তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান। অনুষ্ঠানে ১৪ নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দোয়া মাহফিল পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে স্থানীয় মসজিদের ইমাম দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশ। আয়োজকরা জানান, আগামীতেও তারা দেশনেত্রীর সুস্থতা কামনায় আরও কর্মসূচির আয়োজন করবেন।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাবেক এমপি ওমর ফারুকের বিএনপিতে যোগদান নিয়ে নতুন সমালোচনা-মাঠের ত্যাগী নেতাদের ক্ষোভ, আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি দল**

Please Share This Post in Your Social Media

More News Of This Category