1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে সাহবের ঘাট সেতুর টোল কার্যক্রম শুরু, সর্বোচ্চ দরদাতার হাতে দায়িত্ব - probahonewstv
April 25, 2026, 7:14 pm

সোনাগাজীতে সাহবের ঘাট সেতুর টোল কার্যক্রম শুরু, সর্বোচ্চ দরদাতার হাতে দায়িত্ব

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 171 Time View
সোনাগাজীতে সাহবের ঘাট সেতুতে টোল আদায় পুনরায় চালু

সোনাগাজীতে সাহবের ঘাট সেতুর টোল কার্যক্রম শুরু, সর্বোচ্চ দরদাতার হাতে দায়িত্ব

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর ওপর নির্মিত সাহবের ঘাট সেতুর টোল আদায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল বাতেন এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সওজের এসএই আরিফুল ইসলাম, কার্যসহকারী কামাল উদ্দিন, সোনাগাজী মডেল থানার এসআই সাইদুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম, যুবদল নেতা সাব্বির রায়হান তারেক, ফরিদ উদ্দিন শাহীন, আরিফুল ইসলাম বাবর, কাজীরহাট বণিক সমিতির যুগ্ম সম্পাদক কাজী মিজানুর রহমান, ফয়েজ উল্যাহ শিবলু ও মিজানুর রহমান সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সড়ক ও জনপথ বিভাগ জানায়, দীর্ঘদিন টোল আদায় বন্ধ থাকার পর একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও কাঙ্ক্ষিত দর পাওয়া যায়নি। অবশেষে ১৫তম বার আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বগাদানা ইউনিয়নের বাসিন্দা জহিরুল আলম তিন বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পান। সওজের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল বাতেন জানান, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী তালিকা মেনে টোল আদায় করতে হবে। জনগণেরও উচিত সরকারি নিয়ম মেনে ইজারাদারকে সহযোগিতা করা।

See also  সোনাগাজীতে গভীর রাতে টিউবওয়েল চুরি: ৩ চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category