1. thpshopbd@gmail.com : admin :
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল - probahonewstv
July 29, 2026, 7:17 pm

সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Saturday, February 21, 2026
  • 96 Time View
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আজ ভোরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ দেশে পৌঁছানোর পর দাফনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে পরিবার জানিয়েছে।

তার মৃত্যুতে দলীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অনেকেই তার রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা ও এলাকার উন্নয়নে অবদানের কথা স্মরণ করেন।

Probaho News Tv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category