1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে শিবির মিছিলে তাণ্ডব - probahonewstv
September 15, 2026, 10:43 pm

ফেনীতে শিবির মিছিলে তাণ্ডব

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 172 Time View
ফেনীতে শিবির মিছিলে কিশোর গ্যাং

লাঠিসোঁটা হাতে কিশোর গ্যাং, রাজনীতির নামে সন্ত্রাসে উদ্বিগ্ন জনমনে

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার

ফেনী শহরে অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিলে প্রকাশ্যে লাঠিসোঁটা হাতে কিশোর বয়সী একাধিক গ্রুপের উপস্থিতি ঘিরে ব্যাপক উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের সামনের সারি ও আশপাশে যাদের দেখা গেছে, তাদের অনেকেই পরিচিত কিশোর গ্যাংয়ের সদস্য এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এসব কিশোর গ্যাংয়ের একটি বড় অংশ অতীতে ফেনীর প্রভাবশালী নেতা নিজাম হাজারীর অনুসারী হিসেবে পরিচিত ছিল। তার রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার পর ওই গোষ্ঠীর একটি অংশ এখন ছাত্রশিবিরের ব্যানারে সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মিছিলে রাজনৈতিক কর্মসূচির চেয়ে শক্তি প্রদর্শন ও ভয়ভীতির পরিবেশ বেশি লক্ষ্য করা গেছে বলে জানান ব্যবসায়ী ও পথচারীরা। লাঠি, বাঁশ ও শক্ত বস্তু হাতে নিয়ে মিছিল করায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট সাময়িকভাবে বন্ধ করে দিতে দেখা যায়।

ফেনী শহরের ট্রাংক রোড এলাকার এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাজনৈতিক কর্মসূচির নামে যেভাবে কিশোরদের হাতে লাঠি দেখা গেল, এতে আন্দোলনের চেয়ে গ্যাং শোডাউনই বেশি মনে হয়েছে।” স্থানীয় সচেতন মহল মনে করছে, রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনের জন্য অপরাধপ্রবণ কিশোর গোষ্ঠীকে ব্যবহার করছে, যা ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত। একসময় নিজাম হাজারী আমলে যেসব কিশোর গ্যাং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বেড়ে উঠেছিল, তারা এখন আদর্শ বদলে নতুন ব্যানারে মাঠে নামছে—এমন অভিযোগ নতুন নয়। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “এটা আদর্শের রাজনীতি নয়, এটা ক্ষমতা আর দখলদারিত্বের রাজনীতি। আজ ব্যানার বদলেছে, কিন্তু চরিত্র বদলায়নি।” মিছিলে প্রকাশ্যে লাঠিসোঁটা বহন করা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের প্রশ্ন, প্রকাশ্যে অস্ত্রসদৃশ বস্তু বহন করেও কীভাবে এমন কর্মসূচি নির্বিঘ্নে চলতে পারে। এ বিষয়ে ফেনী সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ফেনীর সাধারণ মানুষ বলছেন, রাজনীতি যদি কিশোর গ্যাং ও লাঠির দখলে চলে যায়, তাহলে গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনের কঠোর অবস্থান প্রত্যাশা করছেন।

See also  আলীকদম সেনা জোনের সহযোগিতায় সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন: জাঁকজমকপূর্ণ ‘বিষু মেলা’ উদযাপিত।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category