1. thpshopbd@gmail.com : admin :
নতুন এসপি আব্দুর রহমান, শান্তি ও নিরাপত্তায় জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয় - probahonewstv
September 16, 2026, 10:12 am

নতুন এসপি আব্দুর রহমান, শান্তি ও নিরাপত্তায় জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রত্যয়

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, November 27, 2025
  • 186 Time View
বান্দরবানজুড়ে নতুন আইনশৃঙ্খলা — আব্দুর রহমান দায়িত্বে, সাহিদুল্লাহ কাওছারকে ভোলায় বদলি। নিরাপত্তা, শান্তি ও জনগণের আস্থার প্রতীক, নতুন এসপি।

বান্দরবানজুড়ে নতুন আইনশৃঙ্খলা — আব্দুর রহমান দায়িত্বে, সাহিদুল্লাহ কাওছারকে ভোলায় বদলি। নিরাপত্তা, শান্তি ও জনগণের আস্থার প্রতীক, নতুন এসপি।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে আব্দুর রহমান নিযুক্ত হয়েছেন। এই পদায়ন করা হয়েছে সর্বশেষ আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বদলির প্রজ্ঞাপনের অংশ হিসেবে।

এর আগে বান্দরবানের দায়িত্বে ছিলেন সাহিদুল্লাহ কাওছার, যিনি নতুন হিসেবে বদলি হয়ে গেছেন ভোলা জেলার পুলিশ সুপারের দায়িত্বে।

নতুন এসপি আব্দুর রহমানের দায়িত্বপালন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা দিক থেকে বান্দরবানের মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। পুরো জেলার শান্তি, আইনশৃঙ্খলা, সুষ্ঠু আইন প্রয়োগ এবং অপরাধ দমন কার্যক্রমকে মজবুত করার প্রত্যাশা কার্যকরি ব্যবস্থাপনার দিকে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

একাধিক বিশ্লেষক মনে করেন—‍ এ বদলিকর্মের পেছনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে রাজনৈতিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মাঠ প্রশাসনকে কার্যকরভাবে সাজানোর প্রয়াস রয়েছে।

আব্দুর রহমান  চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা সক্ষম হবেন — তা আগামী দিনগুলোই বলবে। যেকোনো গঠনমূলক মতামত বা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা-চাহিদা পূরণে তাঁর কার্যকলাপ লক্ষ্য রাখার গুরুত্ব অপরিমেয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে জিয়া মঞ্চের ৫১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

Please Share This Post in Your Social Media

More News Of This Category