1. thpshopbd@gmail.com : admin :
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ হাজার টাকা জরিমানা - probahonewstv
April 26, 2026, 10:34 am

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ হাজার টাকা জরিমানা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, March 3, 2026
  • 51 Time View
লামা বাজারে ৮ হাজার জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ৮ হাজার টাকা জরিমানা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

লামা বাজারে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং ও পরিদর্শন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ০২ মার্চ ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়মের অভিযোগে ৪টি দোকান ও ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তার কিছু ফল জব্দ করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ভোক্তাদের দুর্ভোগ বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রমজানজুড়ে বাজারে এমন মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন তদারকি থাকলে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পারিবারিক বিরোধ নিরসনে মানবিক উদ্যোগ: সালিশি বৈঠক মুলতবি হলেও আশার আলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category