1. thpshopbd@gmail.com : admin :
তথ্য অফিস লামার উদ্যোগে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত। - probahonewstv
July 29, 2026, 11:52 pm

তথ্য অফিস লামার উদ্যোগে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, April 9, 2026
  • 202 Time View
তথ্য অফিস লামার উদ্যোগে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

তথ্য অফিস লামার উদ্যোগে জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় ০৮ এই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে তথ্য অফিস, লামা কর্তৃক আয়োজিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে এক জনসচেতনতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পুলিশ সুপার, আব্দুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, সরকারের গৃহীত বিভিন্ন জনবান্ধব কর্মসূচি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগগুলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি ঋণ মওকুফ কার্যক্রম কৃষকদের অর্থনৈতিক চাপ লাঘব করছে এবং তাদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম প্রধান মাধ্যম। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা তাদের কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। উন্মুক্ত বৈঠকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান

Please Share This Post in Your Social Media

More News Of This Category