1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - probahonewstv
November 2, 2026, 12:22 am

চিরিরবন্দরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 127 Time View
চিরিরবন্দরে গণহত্যা দিবস ২০২৬ | আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চিরিরবন্দরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার দিনাজপুর

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখে উপজেলা পরিষদ মিলনায়তন, চিরিরবন্দর, দিনাজপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেহা তুজ জোহরা।

উপজেলা প্রশাসন, চিরিরবন্দর, দিনাজপুর আয়োজিত এ কর্মসূচিতে ২৫ মার্চের গণহত্যার ইতিহাস, তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম সেনা জোনের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category