1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে পাহাড়িকা সভা - probahonewstv
June 14, 2026, 3:23 pm

আলীকদমে পাহাড়িকা সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, March 7, 2026
  • 84 Time View
আলীকদমে পাহাড়িকা ক্রেডিট ইউনিয়নের ৯ম সাধারণ সভা

৯ম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত প্রায় সাড়ে ৪০০ সদস্য

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের আলীকদম উপজেলায় পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নয়াপাড়া রূপমুহুরী রিসোর্ট হলরুম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আবু মং মার্মা এবং সঞ্চালনা করেন অঙ্গ্যই মার্মা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসতিয়াক উদ্দিন রাকিব, সহকারী পরিদর্শক, আলীকদম উপজেলা সমবায় কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমীরণ কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক, কালব্ বান্দরবান পার্বত্য জেলা এবং বানুপতি দাশ, উপজেলা ব্যবস্থাপক, কালব্ আলীকদম। সভায় সমিতির প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নারী ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। সভার শুরুতে সদস্যদের স্বাক্ষর গ্রহণ, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান কমিটি, পর্যবেক্ষণ কমিটি ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুমোদন করা হয়।

এছাড়া ২০২৪–২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টনের প্রস্তাব অনুমোদন, ২০২৩–২০২৪ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটও সভায় অনুমোদন দেওয়া হয়। সূত্রে জানা যায়, আলীকদম পাহাড়িকা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০১৪ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রায় ৩০০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি বর্তমানে সম্প্রসারিত হয়ে প্রায় ৭৮৮ জন সদস্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। সভা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করা হয়।

See also  মৃত্যুর সঙ্গে লড়াই করেও আপোষহীন খালেদা জিয়া

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category