1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে পশ্চিম বাজারপাড়া ও যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - probahonewstv
September 15, 2026, 8:08 pm

আলীকদমে পশ্চিম বাজারপাড়া ও যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, March 14, 2026
  • 202 Time View
আলীকদমে পশ্চিম বাজারপাড়া যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলীকদমে পশ্চিম বাজারপাড়া ও যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আলীকদম উপজেলা-এ পবিত্র মাহে রমজান উপলক্ষে পশ্চিম বাজারপাড়া ও যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম মাদার কেন্দ্রীয় জামে মসজিদ, সংলগ্ন ছাদের উপরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম বাজারপাড়া যুব সমাজের প্রতিনিধি সালাম মোঃ সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে “মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম বাজার সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার সমিতির সেক্রেটারি জনাব কায়ছার উদ্দিন বাপ্পী এবং পশ্চিম বাজারপাড়ার সদ্দার জনাব আহমদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে পশ্চিম বাজারপাড়া ছাত্র-জনতা, যুব সমাজসহ প্রায় এলাকার লোক জন ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই পবিত্র মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তারা সবাইকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা ও ভালো কাজ করার আহ্বান জানান। অতিথিরা আরও বলেন, সমাজের উন্নয়নমূলক কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতেও সকলের প্রতি আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  গাইবান্ধা জেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল রানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category