1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ - probahonewstv
July 29, 2026, 8:52 am

আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 134 Time View
আলীকদমে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে অনুষ্ঠিত হলো নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি।

আলীকদমে ইসলামী আন্দোলনের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জনাব মোঃ আবুল কালাম আজাদের হাত পাখা প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ এলাকায় অবস্থানরত সাধারণ জনগণের মাঝে হাত পাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীকদম বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ জুনাইদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা শাখা। সভাটি সঞ্চালনা করেন মাওলানা জালাল উদ্দিন আজাদ, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা শাখা। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান-৩০০ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মুফতি শওকতুল ইসলাম, বিএ অনার্স, এমএ, সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা এবং জনাব মুফতি জাবেরুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন, বান্দরবান জেলা শাখা।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলীকদম উপজেলা শাখার স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, মানবতার কাঙ্ক্ষিত মুক্তি অর্জনের লক্ষ্যে ইসলামী শাসনব্যবস্থা ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, পথসভার পূর্বে আলীকদম উপজেলার রেফারফাড়ী বাজার, বাস টার্মিনাল ও পান বাজার এলাকায় হাত পাখা প্রতীকের পক্ষে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করা হয়।

See also  আলীকদমে মাতামুহরী নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category