1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম লামায় বিজিবি মোতায়েন - probahonewstv
April 27, 2026, 3:48 am

আলীকদম লামায় বিজিবি মোতায়েন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, February 2, 2026
  • 70 Time View
আলীকদম লামায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচন ঘিরে ৯ প্লাটুন প্রস্তুত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সোমবার (০২ ফেব্রুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে বিজিবি। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বাহিনীটি। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটার উপস্থিতি বাড়াতে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ যাতে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে—সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিজিবি কক্সবাজার রিজিয়নের আওতাধীন বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানায়, বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও লামা উপজেলায় মোট ০৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

সংসদীয় আসন-৩০০ (বান্দরবান) এলাকার আলীকদম ও লামা উপজেলায় মোট ৬২টি দুর্গম ভোটকেন্দ্রে ০৫টি বেইজ ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করছে বিজিবি। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেস্পন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), K-9 ডগ স্কোয়াড ইউনিট এবং হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংবিধান ও আইনের আলোকে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

See also  নতুন বছরের শুভেচ্ছা ২০২৬

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category